Total Pageviews

Sunday, September 4, 2016

বায়োপিক



বায়োপিক

এ জীবনে অনেক সুখের মুখ দেখলাম
আর যদি জানতে চাও দুঃখের কথা
ধরো হ্যাঁ তাও দেখেছি কিছু কম নয়

আলু-পটল-রামঝিঙে-কুমড়ো
এবং ছাইচাপা আগুন

এদের মধ্যে যে-সব রসালাপ ও ননসেন্স  
সেসবও নজরে এসেছে বারবার

সব ব্যাটাকে ধরে ধরে
বাড়ির শো-কেসে
পাশাপাশি সাজিয়ে রেখেছি

এখন লুঙি পরে বেরিয়েছি
মোড়ের দোকানে
এক কাপ চা খেতে

হ্যাঁ গো সত্যি বলছি খোলামকুচির
সালতামামি ঘেঁটে যতটুকু জেনেছি 

আমাকে কেউ কোনোদিন আশীর্বাদ করেনি
আমাকে কেউ কখনো অভিশাপও দেয়নি

এসব দেখে শুনে
আমি না কেমন যেন বম মেরে গেছি

তাই হাতের কাছে পয়ার-ত্রিপদী
যা-কিছু পেয়েছি চটকে-চাটকে
সব ব্যাটার পিণ্ডি ছোরকুটে ছেড়েছি

এখন আমি নিজেকে নিজেই
খুব কঠোরভাবে জেরা করছি

একটার পর একটা প্রশ্নে নাজেহাল করে
তার কাছ থেকে জেনে নিতে চাইছি

বিনি পয়সায় এত চকোলেট আইস্ক্রিমের ব্যবস্থা করেও
তোর বায়োপিকে দর্শক-আসনগুলো সব ফাঁকা কেন

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...