অদ্ভুত বেড়াতে যাবো ভেবেছিলুম অদ্ভুত কোনো
বিদেশে ইডেন গার্ডেন থেকে বহুদূরে দার্জিলিং
কী কালিম্পং যতই সানগ্লাস পরে ইভ তুমি
পা দোলাতে সোনালি সাপিনির পাশে বৃষ্টিমাসের
গোধূলিতে একা একা নক্ষত্রর বাগালি করে
তোমার আমার সেই উজ্জ্বল বেড়ানো যেন
তার শৈশবেই স্থির হয়ে ছিল তখন আমার
নখ ও দাঁত তাদের নিজের নিজের ভাষায়
বুলি শেখেনি তারা আমার কথাই শুনত
তারা শেখেনি কোনো মিছে কথা অলীক
বয়ান আমাদের এই অলৌকিক গার্হস্থ্যে
No comments:
Post a Comment