Total Pageviews

Wednesday, April 8, 2020

সবই বীজের ভিতর বয়ে যায়


একটা বীজ যখন মাটিতে পুঁতলাম
তখন বীজের সঙ্গে একটা গাছকেও
পুঁতলাম, বীজের ভিতরেই গাছটা ছিল
আমি তা দেখতে পাইনি,
            আমার মন শুধু জেনেছিল
জল থেকে মাটিতে থেকে আকাশ থেকে
প্রতিদিন অনেক জিনিস চুরি করে আনি
সেইসব চোরাই মাল দিয়েই সাজিয়ে নিই
ধড়ফর ধড়ফর মন ও প্রাণের ঘরকন্না
তারপর ধরুন কিছু অসন-বসন আছে,
                কামনা-বাসনা আছে
ভোগ-বিলাস আছে, বাজে খরচ আছে
            কিছু তহবিল তছরুপও আছে
‘ব্যাদে’ নয় গো হুজুর, 
সবকিছু বীজের ভিতর বয়ে যায়, 
       আমি তা দেখতে পাই না,
               আমার মন শুধু জানতে পারে

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...