Total Pageviews

Saturday, September 24, 2016

প্লেটলেট-কাউন্ট



প্লেটলেট-কাউন্ট

গতকালের গোগ্রাসে গিলে খাওয়া বৃষ্টিমাংস
এখনো ঠিকঠাক হজম হল না

মাঝে মাঝেই চোঁয়া-ঢেঁকুর মারছে

হাজার হোক বয়স বাড়ছে
পাকস্থলীও কমজোরী হচ্ছে

আজ সকাল থেকেই আবার
ঘুঘুপাখি ডাকছে গাছে

খবরের কাগজের পাতা ওলটালেই
প্রথম শিরোনামে যুদ্ধ যুদ্ধ খেলা

ওদিকে অজগর-আমের গল্প ভুলিয়ে
ছোট খোকাকে গেলানো হচ্ছে
আপেল-বাগানের পথ

পরজন্মের আপডেটের পাতায়
প্যাথোলজিক্যাল রিপোর্ট বলছে

রক্তে প্লেটলেট-কাউন্ট কিন্তু
ক্রমশ পড়তির দিকে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...