Total Pageviews

Wednesday, September 7, 2016

আগে চলো

আগে চলো

এই তুমি অত আস্তে হাঁটো কেন
আমাকেও বার বার পিছু ফিরে তাকাতে হচ্ছে

আর পোকোমন ধরার খেলায়
কেবলই বোকা বনে যাচ্ছি

কখনো গালে চুমু খেয়ে
কখনো পাছায় চিমটি কেটে
আমি তো চাইছি আরো এগিয়ে যেতে

নাগরিক হরমোনের চারপাশে
শ্যাওলা-সবুজ বিষণ্ণতা

গ্রামীণ বিকেলের উচ্ছেমাচাটির গায়ে
হেলে পড়েছে চৈত্রমাস

তারই রং-এ ফুটবল খেলবে বলে কি
কামরাঙা এত হলুদ হল

এই সময়ে এভারেস্টের চুড়োয় উঠে
একটা জম্পেশ সেলফি তুলে আনলে বেশ হয়

আমার মন এখন আবার এমন গল্পবাজ হয়েছে

শেষপাতে চাটনি না হলে তার আবার মন ভরে না 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...