চির-রুগণ
বৃষ্টির
প্রহর জুড়ে
ঢেউয়ে
ঢেউয়ে করতাল বাজে
নারকেলপাতার
যৌনতা
ধীরে
ধীরে হেঁটে যায়
কোন
সে গন্ধরাজের দিকে
যখন
আমার সুখ-দুঃখগুলো
কেবলি
জ্বর বদল করছে
তখন
আমার সেই চির-রুগণ নদীটির
সুখ-দুঃখগুলির
কথা আর কী বলি
আহা
রে তারা সব ধিকি ধিকি
জলে
যায় ভেসে যায় গো
ঈশ্বরের
ঘেমো-রুমালের সঙ্গে
কোনো
গোপন বোঝাপড়া ছাড়াই
পৃথিবীতে
কর্ম করতে এলাম
কিছু
কিছু স্বপ্নও দেখলাম
কচি
কলাপাতাদের পাঠশালায়
ঢপের
পড়া শেষ করে
বককে
বললাম বগা
আমাকে
দেখে কত নারী
তাদের
প্রটোকল ভেঙেছে
এখন
শুনছি এক ভেতর-গোঁজা হৃদয় বলছে
তাহলে
আমারি বা এত প্রসব-বেদনা কেন
No comments:
Post a Comment