Total Pageviews

Thursday, September 8, 2016

শ্রীরাধা ও রবিঠাকুর

                         শ্রীরাধা ও রবিঠাকুর  

শ্রীরাধার স্তনাগ্র ছুঁয়ে বয়ে গেছে যে নদী
যমুনা নয় তাকে আমি পাতালগঙ্গা নামে চিনি

তার স্রোতে সাঁতার কাটতে নামার আগে
সে ইউজারআইডি-পাসওয়ার্ড জানতে চায় 

পরখ করে খাপে খাপ মিললে তবেই অনুমতি  

আমি কোন রকমে ইউজার-আইডিটা জেনেছি
ময়ূর পালক

তবে পাসওয়ার্ডটা আজো জানতে পারিনি 

কতদিন ধরে একের পর এক 
আলু-ফাঁক পটল-ফাঁক বেগুন-ফাঁক বলে

নানা ভাবে চেষ্টা করে চলেছি 
কিন্তু কাকস্য পরিবেদনা

গুহাদ্বার খুলতেই চায় না
আমার কাছেও গুপ্তধন অধরা থেকে যায়   

কিন্তু আমিও নেহি ছোড়েঙ্গের দলে 
তাই এখন রবি-ঠাকুরের শরণ নিয়েছি

দেখি এবার রাধা রা না দিয়ে কী করে থাকে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...