আমিষ
কোটেশন
প্রতিটি
ধুনুচিনাচের মধ্যে দিয়ে
গড়িয়ে
চলে আমার নতুন সফর
আমার
ভিতরের আমি দৌড়চ্ছে
আমার
বাইরে আমিও দৌড়চ্ছে
কেউ
থামতে চাইছে না
আমার
সব তামাদি হয়ে যাওয়া ছলছল
আমার
সব মুকুলিত আমসত্ত্ব
মনে
হচ্ছে আমি বেঁচে নেই
মনে
হচ্ছে আমি মরেও যাইনি
লিভ-টুগেদার
ও মেটারনিটি-লিভ
মিলেমিশে
গড়ে তুলেছে যে স্থাপত্য
সে
বলছে আগে চলো আগে চলো
চলো
গিলে ফেলি সব মেগা-সিরিয়াল
দরজায়
কড়া নাড়ছে কুয়াশাকাল
ওই
তো ওই তো
আমার
তালগোল-পাকানো t-20
ওই
তো আমার প্রেমিকার ৭x২৪
শরীরে
বগলে পাছায়
রাশি
রাশি হতভম্ব
নিজস্ব
সংবাদে সামান্য কমলালেবুতে
আমি
নখের আঁচড় টানছি
অন্ধকার
বাসস্ট্যান্ডে শুধু জোনাকির খেলা
আমার
নিরামিষ ডিপ্রেশন থেকে
তুলে
আনছি কিছু আমিষ কোটেশন
No comments:
Post a Comment