জনস্বার্থে প্রচারিত নয়
হে
কুয়াশায় ঘেরা বর্ণমালা এই শ্রীক্ষেত্রে
একটু
ফিরে তাকাও
আজ
যখন প্রাচীন রক্তের ভিতর
অবিরাম
চর্যাপদের হরিণীর খেলা
জানলার ওপাশে বকুল গাছের ছায়ায়
শুয়ে থাকা দুটো কুকুর
কেড়ে
নেয় কিছু নস্ট্যালজিয়া
বিপ্লবের
হারানো আঙটি খুঁজতে গিয়ে
কখন
যেন পুরোনো বিদ্যুতের মুখোমুখি হই
বিদ্যুতের
কি বয়স বাড়ে না
আমার
বুকে যত রাগ ঘৃণা ও প্রতিবাদ জমা হয়েছিল
আমি
তাদের কবেই বা্টি-চচ্চড়ি রেঁধে চেটেপুটে খেয়েছি
এদিকে
লেডিস সাইকেলের নাব্যতা বেয়ে
দিক-দিগন্তে
ছড়িয়ে পড়ছে
চোরাবালির
সুষমা
ও
কলাবউ
লেবুফুলের
পাতা ওলটালেই
তোমার
আমার দাউ দাউ
সেকথা
কখনোই জনস্বার্থে প্রচারিত নয়
No comments:
Post a Comment