Total Pageviews

Monday, September 12, 2016

ন্যাংটো দ্রাঘিমারেখা



ন্যাংটো দ্রাঘিমারেখা

হৃদয়ের উপর সব সময়
একটা দোষ শুয়ে থাকে

আমি তাকে কিছুতেই
পারি না এড়াতে

তোমার দিকে তাকালেই
বুকের উৎসবগুলো বেড়ে যায়

অতঃপর ন্যাংটো দ্রাঘিমারেখার সামনে
নতজানু হয়েছি

ওকি ও সমস্ত-ভবসংসার  
তুমি অমন উদ্বিগ্ন নয়নে
তাকিয়ে তাকিয়ে কী দেখছ  

নিশ্চয় ভাবছ কী হয় কী হয়
কী জানি কী হয়

আরে বাবা অত টেনশনের কী আছে
কী আর হবে কিছুই হবে না

বড়ো জোর বৃষ্টির আগের আকাশ
বদলে যাবে বৃষ্টির পরের আকাশে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...