নারী
ও চিতাবাঘের গল্প
সেবার
হয়েছে কী আমার সঙ্গে
আমার
ছায়ার মতের মিল হল না
আমি
বেড়াতে গেলাম সাগরে
সে
গেল পাহাড়ে
ভ্রমণ-পর্ব
শেষ হলে দুজনেই
ঘরে
ফিরে গল্প শুরু করলাম
আমি
বললাম আমি সমুদ্র-সৈকতে
অনেক
নারীকে হেঁটে যেতে দেখেছি
সে
বলল আমি দেখেছি পাহাড়ের খাঁজে
অনেক
চিতাবাঘ ওৎ পেতে আছে
সূর্যোদয়
ও সূর্যাস্তের নীচে বসে
আমি ও আমার ছায়া
আমি ও আমার ছায়া
নারী
ও চিতাবাঘের গল্পে ডুবে গেলাম
No comments:
Post a Comment