Total Pageviews

Tuesday, September 6, 2016

প্লাবন ও প্রলাপ

                         প্লাবন ও প্রলাপ

বুলেটের সামনে বুক পেতে
আমি পড়ে যাচ্ছি বৃষ্টির বুলেটিন

ঘামে ও প্রেমে
আমার হিডেন-অ্যাজেন্ডারাও
ডুমো ডুমো কড়াইশুঁটি

রোজদিন সকাল হলেই আমাদের পকেটে
একই দুধ-আনতে যাবার গল্প তো আছেই

এবার প্রোটনের লাইব্রেরি থেকে
কিছু ব্রজবুলি চুরি করে এনেছি

পুরোনো স্মৃতিকে না জানিয়ে চলো না
ওই প্লাবন ও প্রলাপের সঙ্গে দলবেঁধে

এখন  আামরাও খানিক

ধামসা-মাদলের তালে তালে

পিপাসা পিপাসা খেলায় অংশ নিতে যাই

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...