Total Pageviews

Wednesday, September 14, 2016

বাচ্ছারা ও মায়েরা

বাচ্ছারা ও মায়েরা

ইস্কুলে বাচ্ছারা
লাইন দিয়ে দাঁড়িয়ে
প্রেয়ার করছে

বাইরে মায়েরা
গল্পে মেতেছে
শাড়ি বাড়ি গয়না  

বাচ্চাদের গলায়
পরিচয়পত্র

মায়েদের কোলে
ভ্যানিটি-ব্যাগ

বাড়ি ফিরে
বাচ্চারা খাচ্ছে হেলথ-ড্রিংক
আর মাপছে কতটা লম্বা হল সে

মায়েরা আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে পরখ করে দেখছে

বুড়ি বুড়ি লাগছে না তো 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...