Total Pageviews

Saturday, September 10, 2016

হার্ট-অ্যাটাক




হার্ট-অ্যাটাক

আমার সমস্ত জয়-পরাজয়
ওই যে চলে যাচ্ছে
একটি কাঠবিড়ালির পিছু পিছু  

আমার শরীর ও মন
আজ কাচের গেলাস হল 

আকাশ এবং ঘুড়িতে
তুমিও ঝুলিয়ে রেখেছ 
তোমার অজস্র অঢেল

আমার চেতনার জিভে জল
আমার বাসনার গায়ে বৃষ্টি

আকাশের কথাহীন পাঠশালায়
বাউল চাঁদের লেখাপড়া চলছে

আমি চাইছি আসমুদ্র হিমাচল
ছড়িয়ে পড়ুক
আমার ধুন্ধুমার হার্ট-অ্যাটাক   

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...