চিলিচিকেনের মুহূর্তগুলো লেগে গেল ঠোঁটে জিভে
পবিত্র রসনায় কে যেন শিকার করে নিয়ে গেল
আমাদের শিরা-উপশিরা বদলে গেল তোমার আমার
কোলাকুলির ভাষাও ওই ডবকা মেঘের পিঠে লেখা
শুরু হল আমাদের কেলি-জাত ভ্রমণ-কাহিনি যেখানে
মাটি আর উর্বরতা ঢেউ-এ ঢেউ-এ উত্তাল মহান
যেখানে সোঁদাজল বয়ে গেছে এফোঁড় ওফোঁড় বুক চিরে
নীল গাজনে জেগে উঠেছে ঝিলমিল খেত আর চষা-মাটির
গন্ধে তখন বাতাসও মাতোয়ারা তারপর একটা হলুদ
হাতপাখা দিয়ে তুমি আমাকে হাওয়া করলে বহুক্ষণ
Total Pageviews
Wednesday, September 8, 2010
চিলি-চিকেন খাবার আগে
অদ্ভুত বেড়াতে যাবো ভেবেছিলুম অদ্ভুত কোনো
বিদেশে ইডেন গার্ডেন থেকে বহুদূরে দার্জিলিং
কী কালিম্পং যতই সানগ্লাস পরে ইভ তুমি
পা দোলাতে সোনালি সাপিনির পাশে বৃষ্টিমাসের
গোধূলিতে একা একা নক্ষত্রর বাগালি করে
তোমার আমার সেই উজ্জ্বল বেড়ানো যেন
তার শৈশবেই স্থির হয়ে ছিল তখন আমার
নখ ও দাঁত তাদের নিজের নিজের ভাষায়
বুলি শেখেনি তারা আমার কথাই শুনত
তারা শেখেনি কোনো মিছে কথা অলীক
বয়ান আমাদের এই অলৌকিক গার্হস্থ্যে
বিদেশে ইডেন গার্ডেন থেকে বহুদূরে দার্জিলিং
কী কালিম্পং যতই সানগ্লাস পরে ইভ তুমি
পা দোলাতে সোনালি সাপিনির পাশে বৃষ্টিমাসের
গোধূলিতে একা একা নক্ষত্রর বাগালি করে
তোমার আমার সেই উজ্জ্বল বেড়ানো যেন
তার শৈশবেই স্থির হয়ে ছিল তখন আমার
নখ ও দাঁত তাদের নিজের নিজের ভাষায়
বুলি শেখেনি তারা আমার কথাই শুনত
তারা শেখেনি কোনো মিছে কথা অলীক
বয়ান আমাদের এই অলৌকিক গার্হস্থ্যে
Subscribe to:
Posts (Atom)
অনাসৃষ্টি
ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে ছৌনা...
-
স্বাস্থ্যপান বাঁধানো রাস্তার কোনো ক্ষয়-ক্ষতি হয়নি আমিই এক ভাঙা-পেয়ালায় প্রেম ও পলিথিনের স্বাস্থ্য-পান করছি ঘাসফুল ...
-
প্রেমিক জীবন যতই আমাকে তার পঁচিশ-তলার ছাদ থেকে ঠেলে ফেলে দিক মৃত্যুকে দাঁত দিয়ে কুটি কুটি করে আমি আমার লড়াই জারি রেখেছি ...
-
১. তালশাঁস সাঁতলানোর নাচ-ফোড়নে কৃষ্ণপক্ষে নড়ে ওঠে জলগুচ্ছ ডার্করুমের পিছনে হুবহু এসেছি মানুষ সেজে চলে যাব এইমাত্র যে পাতাটি খসে ...