মা বা মাটি নিয়ে আপাতত কিছু বলছি না
আলোর ভিতর কিছু স্মৃতিকথা জাবর কাটছে
আমি কি এখন আমার কষ্টের গায়ে সবুজ রং লাগাবো
প্রতিবেশীর কাছে ধার করে চাল কি ফেরৎ দেবো না
আমি কি এমনি এমনি ঘুম থেকে জেগে উঠব
চোখ খুলে দেখব না না-খুলে
কথাকে কিছুতেই উলঙ্গ করতে পারছি না
কেউ ষাঁড়েলা গলায় সংগীত সাধনা কড়ছে
মনে হয় তুমিও কিছু বলতে চাইছ
জানি না এই সব ছদ্মবেশ
কোথায় গিয়ে শেষ হবে