Total Pageviews

Tuesday, September 27, 2016

নেলপালিশের মাতৃভাষা



নেলপালিশের মাতৃভাষা

কাফকা-কামু কি জানত
বাঙালির গৃহপ্রবেশের মন্ত্র

ফুকো দেরিদা কি শুনেছে
রাঢ়-বাংলার ঝুমুর গান

কপালে চন্দন-আঁকা
ওই যে কনেবউটি

একবার তার দিকে তাকাও
আর ভালোবাসার কথা বলো

মনে করো একটি আকাশ ও
অজস্র নক্ষত্রের নীচে প্রবাহিত

নেলপালিশের মাতৃভাষা

ইহজীবনের টুকুটাকি



ইহজীবনের টুকুটাকি 

বিছানায় বসে আমি দেখছি
জানলার ওপাশে বকুল গাছের ছায়ায়
দুটো কুকুর শুয়ে আছে

তাদের গায়ে
সাতসকালের রোদ ও ছায়া

এই দেখাটির গায়ে আমি সেঁটে দিলাম
অদৃশ্য এক নদীর কলরব

হৃদয়ের নটেশাকে উথলে উঠল
ইহজীবনের টুকুটাকি   

চিনি-ছাড়া



চিনি-ছাড়া  

তুমি আমার দিকে তাকালে
আমি তোমার দিকে তাকালাম

ভাবছি কোন শিল্পীর আঁকা
আমাদের এই লুক-ছোড়াছুড়ি

ভাবছি এতে করে কি 
প্রেম হল

তোমাকে দেখলেই যে আমার নাকে
বিন্দু বিন্দু ঘাম জমে

আর আমি ঘন ঘন তালুর উলটো
পিঠ দিয়ে নাক মুছতে থাকি  

সখি তাকেই কি কয়
ভালোবাসা

নীলরঙ করা দেয়ালের কাছে এসে
কেউ কি সমুদ্রে যাবার পথ খুঁজছে

আমি অবশ্য ভাঙা সূর্যালোকে দাঁড়িয়ে  
চায়ের দোকানে হাঁক দিয়ে বলছি

এখানে আর এক কাপ চিনি-ছাড়া   

Monday, September 26, 2016

বিষয়-আশয়



বিষয়-আশয়

ফুলের উপর উবু হয়ে বসা
প্রজাপতি

পার্কের বেঞ্চে পাশাপাশি ঘেঁসাঘেঁসি
চ্যাংড়া-চেংড়ি

রোদের ক্যানভাসে জলকেলিতে মত্ত
মরাল-মরালি

এইসব দৃশ্য দেখার পর থেকে
আমার যে আনন্দ ও বিস্ময়

তারা শুধু দামি দামি আইসক্রিম
আর চকলেট খেতে চায়

কিন্তু আমিও তো এই পাগলের মেলায়
আমার পাগলির খোঁজে

এপথে ওপথে
পা ফেলছিলাম এলোমেলো

তখন হয়ত দিন ছিল না
তখন হয়ত রাতও ছিল না 

শুধু কিছু রাস্তায়
নো-এন্ট্রি বোর্ড ছিল

ডিজিট্যাল ফুসফুস নিয়ে
ঈশ্বরের বিষয়-আশয়

ফুলস্টপের পরেও থামতে চাইছিল না

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...