অথ
বাজার-বৃত্তান্ত
সকাল
হলেই বাজার করতে বেরোই
হাতে
পলিথিনের ব্যাগ
হঠাৎ-হাওয়ায়-খসে-পড়া
পাতাদের যে
জীবনদর্শন
তার আঙুল ধরে পায়ে পায়ে
এক
সময় পৌঁছে যাই নাগরদোলার মাঠে
সেখানে
গিয়ে কাঠচাঁপার ট্রিগার টিপে দিই
ডাঁসা-পেয়ারার
ক্লাসরুমে ঢুকে
ডটপেন
হাতে দাঁড়িয়ে থাকা
ফর্সা
পানিফলের সঙ্গে
পাক্কা
সাড়ে বারো মিনিট অশালীন হই
তারপর
একটা চোঁয়া ঢেঁকুর তুলে
চলে
যাই স্বভাব-ঝর্না কনে-বউটির কাছে
তার
হাতে উপহার হিসেবে তুলে দিই
আমার
মাথাব্যথা-সমগ্র
ঐক্য-বাক্য
থেকে আর কয়েক পা হাঁটলেই
ছিন্নমস্তার
অশেষ
যেখানে
রূপশালী শপিংমলে গিয়ে দেখি
পাইকারি
দরে বিক্রি হচ্ছে প্রচুর ভুল বানান
আমি
বাজারব্যাগ ভর্তি করে কিছু
কাঁচা
কাকডাক নিয়ে ঘরে ফিরি
No comments:
Post a Comment