Total Pageviews

Thursday, September 22, 2016

আমরা যারা কষ্ট করে কবিতা লিখি

আমরা যারা কষ্ট করে কবিতা লিখি  

আমরা যারা কষ্ট করে কবিতা লিখি
বিস্তর ভেবে-চিন্তে দেখেছি
তাদের নিজস্ব নড়াচড়াগুলি বেশ নড়বড়ে

কারো কবিতায় আবেগের গন্ধ থাকলে
তুমুল ভয় পাই, যুক্তি দেখলে গর্তে ঢুকি
ঠিকঠাক সংসার করতে পারি না
বিবাগি হবার মতোও সাহস পেলাম কই

কবিতা লিখতে গিয়ে আমাদের অর্জন যতটা
গোলমেলে, বিসর্জন প্রায় ততটাই সন্দেহজনক

আমাদের ততটা সাহস নেই যে অনাচারের
বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলিষ্ঠ কলম ধরব
আমাদের সেই কাপুরুষতাও নেই যে চারপাশের
ঢপকীর্তন দেখে মুখ বুজে চুপচাপ বসে থাকব

আমাদের তেমন ক্ষ্যামতা নেই যে
কথায় কথায় কাব্য-রসের তুফান ছোটাবো
আবার আমরা ততটা নীরসও হতে পারি না যে
মন অন্যামনস্ক হলে তার বুকে পাথর চাপা দেব

আমরা কেউই কস্তুরী মৃগ নই
তবু নিজেদের ঘামের গন্ধে নিজেরাই পুলকিত হই

আমরা যারা কষ্ট করে কবিতা লিখি, আসলে,
তারা সবাই পালন করি কানা বেগুনের ব্রহ্মচর্য

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...