Total Pageviews

Wednesday, September 7, 2016

মায়া-প্রস্রবণ

মায়া-প্রস্রবণ

সাবান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে
তুমি ক্রমশই সরে যাচ্ছ
কুয়াশার দিকে

তবু তোমার নাকচাবি ও
আমার নাকানিচোবানি

গায়ে গায়ে মাখামাখি

তবুও তোমার সব আলাপন  
ও আলপনার দিকে

আমার সদর-দরজা
ও খিড়কি-দরজা  

হাট করে খোলা

সাদাপাতা থেকে রাত্রি নামে
নিউমোনিয়াও নামে

কুচোমাছেরা কচিপাতারা শুচিবালিকারা
আমাকে মায়া-প্রস্রবণের দিকে নিয়ে যেতে চায়

গৃহস্থের হিত কামনায়
মাননীয় জানগরুরা

আমার নকল শরীরে
যতই বিষ মাখিয়ে দিক

তাতে তার নিকেল-হৃৎপিণ্ডের

কিছুই যায়-আসে না 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...