Total Pageviews

Sunday, May 8, 2022

অনাসৃষ্টি

 

ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ

সোনা-ধোপানির ছোটো বিটিকে

একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে

 

শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে

    ছৌনাচের কুমারী মাটিতে

        এখন শুরু হবে তার চাষাবাদ

 

সর্ষেফুলের গন্ধ শুঁকে

পানকৌড়ি-জীবনের ই-কার-ঈ-কারেরাও

             কিছু নতুন অনাসৃষ্টি খুঁজছে 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...