Total Pageviews

Saturday, May 7, 2022

সোঁদামাটির গল্প

  

আড়বাঁশির মাথায় এক টুকরো আকাশ গজিয়েছিল

তাকে মুখস্থ করেছিল আমার বুড়ো বাপ


তারপর অনেকটা রাস্তা হেঁটে এসে ক্লান্ত কাঠবিড়ালিরা

রণ-পায়ের আঁচলে বেঁধেছিল সোঁদামাটির গল্প


এসব ঘটে গেছে অথবা ঘটবে, তা জানি না

     তবে পাকা ধানের হলুদ শীষে

                অনেক গন্তব্যই আজ নুয়ে পড়েছে


এখন মৌরোলা-ঠোঁটে চোঁয়া-ঢেঁকুর-তোলা চোরাস্রোত চুমু বিলোয়

এখন একটা সদ্য-ফোটা হাতবোমার জন্যে

              অতসীবালার প্রেম-ভালোবাসা উথলে ওঠে  


আধশোয়া নদীর গা থেকে গরম গরম পিপাসা শুষে নিয়ে

     কাটাঘুড়ির রক্তমাংসে আবার ছড়িয়ে যায় মোহজাল


  দুপুরের হেঁসেলে দু-মুঠো ভাতকে বসিয়ে রেখে আমিও তাই

           ভোরের আত্মা দিয়ে মেয়েলি হাতের তাপমাত্রা মাপি



No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...