Total Pageviews
Saturday, December 31, 2016
Thursday, December 29, 2016
মাহুতবন্ধুর গান
মাহুতবন্ধুর গান
এক ছিলিম ক্যাংলা-যাপনে
রানি-মৌমাছিকে ঘিরে
এই যে এক কেরানি-হৃদয়
ভোগে আছে দুর্ভোগেও আছে
চালানি মাছের রক্ত
রাঙিয়ে দিচ্ছে সব মনখারাপ
মোহজ্বরে মাখো-মাখো বিধিলিপি
সেইসব হ্যানো-ত্যানো দিনগুলি
তেলাপিয়া রঙের বান্ধবীরা জেনেছে
মাজন কিনলে টুথব্রাশ ফ্রি
গাজনতলাও বেশি দূরে নয়
শীতকালের সব আগুন
যখন ছেঁড়াকাঁথার তলায়
তখন জলতরঙ্গের অষ্টোত্তর-শতনাম নাম ছিল
জ্যোৎস্নায় পুড়তে থাকা ঘামতেলের সিলেবাসে
কিছু হিজলগাছও ছিল
নলজাতকের কক্ষপথে ছিল কাশি ও কফ
তবে নাচঘরের কণ্ঠস্বরে হাপুগান প্রখর হলেও
চৌবাচ্ছার জলে রোদ-রাত্রির লাফালাফি
একই রকম জারি আছে
এরই মাঝে কে জানে কখন
ঝাউবন-খোদাই-করা নিরুদ্দেশের দিকে
বীজে বীজে গড়িয়ে গেছে মাহুতবন্ধুর গান
লিরিক্যাল
লিরিক্যাল
লিরিক্যাল চুল তখন হিব্রুতে কথা বলছিল
তার কিছু বুঝেছি অনেকটাই বুঝিনি
তখন ঝর্নাধারা রেসকোর্স হয়েছিল
জোনাকির গালাগালগুলিও ছিল বেশ মিষ্টি মিষ্টি
কখন ভাবিনি বেড়ালের সঙ্গে সেইসব
এক্কা-দোক্কা খেলা অস্বীকার করব
সামাজিকতার কুয়াশা মেখে দুপুরের নদীটি
দ্যাখো কী অসম্ভব শান্ত হয়ে শুয়ে আছে
কেউ কেউ হয়ত তার গায়ে এখন
চোলাইমালের গন্ধ খুঁজছে
লিরিক্যাল চুল তখন হিব্রুতে কথা বলছিল
তার কিছু বুঝেছি অনেকটাই বুঝিনি
তখন ঝর্নাধারা রেসকোর্স হয়েছিল
জোনাকির গালাগালগুলিও ছিল বেশ মিষ্টি মিষ্টি
কখন ভাবিনি বেড়ালের সঙ্গে সেইসব
এক্কা-দোক্কা খেলা অস্বীকার করব
সামাজিকতার কুয়াশা মেখে দুপুরের নদীটি
দ্যাখো কী অসম্ভব শান্ত হয়ে শুয়ে আছে
কেউ কেউ হয়ত তার গায়ে এখন
চোলাইমালের গন্ধ খুঁজছে
Tuesday, December 27, 2016
মিথ্যে-বানান
মিথ্যে-বানান
মায়াটেবিলের কাছে গেলেই
আমি আমার ছায়ার সঙ্গে মিশে যাই্
চন্দ্রস্নানের গন্ধে নেচে ওঠে সমস্ত ভূগোল
বনফুলের জলপিপাসা দিয়ে গড়া এই হৃদপিণ্ড
আহা কী মজাদার তার লীলাশক্তি
যদিও সে জানে না শীতের ফুলকপিতে
কোনো ত্রিকোণ-প্রেমের সমস্যা আছে কিনা
তবে বিশ্বসুন্দরীদের ক্যাটওয়াক থেকে
নিম্নচাপবাবাজীবনের বডিল্যাংগুয়েজে
সে নিয়মিত গোরুপাচারের কাজটা করে থাকে
অথচ সে কখনোই গ্রিনপিস মুভমেন্টের
পথ আটকে দাঁড়ায় না
তাহলে এখন চিৎসাঁতারের ফাইভ-পারসেন্ট
রেখে দাও কাঠুরিয়াদের জন্যে
আর সাপলুডোটির অবস্থান যখন বলছ নাভিকুণ্ডে
তখন ভিখারিলোকেও নাহয় জমা হোক
নেলপালিশের আগুন
আমি তো বহুকাল আগেই
মিথ্যে বানানের উষ্ণতা ভুলে গেছি
তাই তোমাদের পাতকুয়ো-সমাচারে
আপাতত কিছুটা ধ্যাত্তেরি মিশোলাম
কুয়াশা-ফুটবল
কুয়াশা-ফুটবল
উন্মাদ-বৃক্ষের ছায়ায় এসে দাঁড়ালে
সব ব্যক্তিগত উড়তে শুরু করে
নির্জনতায়-জারিত দইমাখা ভাতে
ডিগবাজি দেয় কুয়াশা-ফুটবল
জ্যোৎস্না-ভেজা পারাপারও
অক্ষরের আমন্ত্রণ গেঁথে রাখে
কিছু স্নেহ তৈরি হয়
কিছু মদ
অতর্কিত স্তন ও চুমুর ছোঁয়া পেয়ে
বিশুদ্ধ সমুদ্র ভেঙে যায়
সেতারে লুঠ হয় মন
এই রৌদ্রপক্ষে তবে শালবনের কাছেই শিখি
সব এলোমেলো ঢেউ সেলাই করে কী ভাবে
একাকী-নদীর সঙ্গে পরকীয়া পাতানো যায়
Monday, December 26, 2016
সাদাপাতা
সাদাপাতা
আলিঙ্গন
ও অনুরাগের বাঁকে বাঁকে
চাঁদ-পাহাড়-হারমোনিয়ামের
ওয়ার্কশপ
ল্যাংড়া-আমের
কাছে যেটুকু খাজনা-বাকি
তার
কিছু ইশারা
কমলালেবুদের
নাচগানে মিশে যেতেই
সুইমিংপুলের
নাভিদেশে
আবার
ট্রাফিক-জ্যাম
পাশবালিশের
বানান ভুল হলে
শুঙ্গ-রাজবংশেরও
পতন ঘটে
কইমাছেরা
ঝাঁক বদল করে
হাজির
হয় হজমোলার কাছে
ঝাপসা
নদীর গুজবগুলি
একটু লেংচে দাঁড়িয়ে বলে
দ্যাখো
আমি বাড়ছি মাম্মি
জোঁক ও
চুনের গল্পে না সেঁদিয়ে
হুররে-জ্বরের
অটোগ্রাফ নিই
প্রজননের
অঙ্ক জানিয়ে দেয়
রেইনফরেস্টের
ত্রিকোণমিতিতে
আরো
কিছু সাদাপাতা আছে
Sunday, December 25, 2016
ভূতে-পাওয়া
ভূতে-পাওয়া
এলোমেলো হও হে ডাকনামের পাতা
দরজা-জানলা কলিংবেল
তোমরাও এলোমেলো হও
হর্ষ ও বিষাদের স্থাপত্য
পই পই নাড়ীর টান
মহুয়া দিন
এলোমেলো এলোমেলো এলোমেলো
ধোঁয়া-ওঠা আঁশটে প্রচ্ছদে মোড়া
চড়ুইভাতির নাশকতায়
প্রতিদিনের Data-চচ্চড়িগুলো গুছিয়ে রাখতে চাই
মাঝরাতের হ্যানো-ত্যানোয় ককিয়ে ওঠে
নদীর রক্তে ছিবড়ে হয়ে যাওয়া
কার্নিভ্যাল
আলপনার আশ্রয়ে গড়ে ওঠা যত অশরীরী
তাদেরও নথিভুক্ত করি ইতস্তত বাঁশিতে
সঙ্গে সহ-নায়িকাদের স্ট্যাটাস-আপডেট
এখন রক্তপলাশের আলোয় দেখছি
আলতামিরার অন্ধত্বটিও বেশ নিয়মিত হয়েছে
ঝাউবনের কিছু দাঁড়টানা
বৃষ্টিবেলার অযত্ন কিছু
কিছু বা উলটোরথের প্লাটিনাম
এসব কুড়িয়ে নিয়েই ভাবছি
এবার ছাদনাতলার পুনর্জন্মটিকে
একটু ভূতে-পাওয়া করে লিখব
Subscribe to:
Posts (Atom)
অনাসৃষ্টি
ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে ছৌনা...
-
স্বাস্থ্যপান বাঁধানো রাস্তার কোনো ক্ষয়-ক্ষতি হয়নি আমিই এক ভাঙা-পেয়ালায় প্রেম ও পলিথিনের স্বাস্থ্য-পান করছি ঘাসফুল ...
-
প্রেমিক জীবন যতই আমাকে তার পঁচিশ-তলার ছাদ থেকে ঠেলে ফেলে দিক মৃত্যুকে দাঁত দিয়ে কুটি কুটি করে আমি আমার লড়াই জারি রেখেছি ...
-
১. তালশাঁস সাঁতলানোর নাচ-ফোড়নে কৃষ্ণপক্ষে নড়ে ওঠে জলগুচ্ছ ডার্করুমের পিছনে হুবহু এসেছি মানুষ সেজে চলে যাব এইমাত্র যে পাতাটি খসে ...
