Total Pageviews

Sunday, December 4, 2016

লৌকিক

লৌকিক

আমি ইদানীং পেটে খিদের বদলে
বগলে রামধনু নিয়ে ঘুরি

যেদিকে তাকাই যা কিছু দেখি
মনে হয় সেখানে হেলান দিয়ে আছে

রিমঝিম মানুষের
ডিটারজেন্টে ধোওয়া গ্যাস-অম্বল

সিগারেটের ভাবরসে ভেসে গিয়ে
আমিও বাষ্প হতে চাইলে

নিজের ঘেমো গেঞ্জি 
নিজেরই প্রাক্তন প্রেমিকা

আমার লুঙ্গি টেনে ধরে বলে
বাষ্প অথবা বোধিবৃক্ষ যা খুশি হও

স্বর্গ অথবা নরক যে চুলোতেই যাও
তার আগে বাসরঘরে ছুটে আসা 

ধাঁধাগুলোর উত্তর বলে দাও

আসলে নিশ্চিহ্ন কোণ থেকে দেখলে
বেঁচে থাকা বা মরে যাওয়া

একটা ঘটনা ছাড়া কিছু নয়

আমার কাঁধে হাত রেখে
এক প্রগাঢ় বাইসন শুধু জানিয়ে দেয়

এই সেই লৌকিক শসাখেত
যেখানে এলে তুমি তোমার নকল দাঁত

দুদণ্ড বিশ্রাম নিতে পারো


No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...