বোনলেস
সারাদিনের
আটপৌরে হাঁটাচলায়
জলরাশিরা
ইচ্ছে লেখে লোমকূপে
বাগানের
বেড়ায় প্রেমিক পরগাছার দাপাদাপি
মাথার
উপর ঘুরপাক খায় মাছরাঙা
অফিস-জন্মে
আমি যতটা সাবালক থাকি
গৃহ-জন্মে
এসে ততটাই নাবালক হই কেন
আসবাবের
গায়ে এত শান্তি-সুধা
এত সুখ
সুখ গন্ধ
সবই কি
মেকি ও সাজানো
একজন
ছৌ-শিল্পীর যুদ্ধ
বালিহাঁসেরা
কি সঠিক বুঝতে পারে
হাতমোজার
উষ্ণতা মেখে
ঢঙের
কলস উপচে পড়ে
অ্যাশট্রেতে
জমা হয়
অ্যাড্রেস-পোড়া
ছাই
আমার
আগে আগে হেঁটে চলে
আমারই
ফসিল-জন্ম
আমারই
দাঁত ও নখের মাংসল নিশ্বাস
আমাকে
অবাক করে
বড়ো
দাউদাউ এই অক্ষরবৃত্ত
সারাদিনের
আটপৌরে ঘোরাফেরায় জানি না
দীন-হীন
ভাগ্যরেখাও কবে এত কামুক হল
প্রেম ও
আগুনের ফিঙ্গারপ্রিন্টই বা এক হয় কী করে
এসব কথা
বুঝে নিতে নিজেকে আরো বোনলেস বানাচ্ছি
No comments:
Post a Comment