Total Pageviews

Tuesday, December 6, 2016

ত্যারছা



ত্যারছা

ভালোবাসা-আইনের সাড়ে-তিন নম্বর ধারার
সোয়া-সতেরউপধারা থেকে জানতে পারলাম

গতজন্মে আমার বাঁ-হাঁটুর
কোনো টুথব্রাশ ছিল না

তাই সুন্দরী মহিলার ব্লাউজের ভিতর
শুভেচ্ছা গুঁজে দিতে গেলে আমাকে

পৌনে-পাঁচটি সাবালিকার ল্যাং ভেঙ্গে
একটি ফোকলা সানগ্লাস সংগ্রহ করতে হবে

কিন্তু আমার জন্মলগ্নে
হ্যারিকেনের তেল ফুরিয়ে গেছিল

তাই পুষা নক্ষত্রের আলো
আমার আত্মাকে

একটু ত্যারছা করে দিয়েছে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...