ব্রেন-টিউমার
কী ভাবছ
হাঁটুব্যথার পুরোহিত হয়েই
বাকি
জীবনটা কাটিয়ে দেবে
না
মাঝদরিয়ার ক্ষেত্রফলে পপুলার চৈত্রমাস সেজে
নিজেই
নিজের জমিদারি লুঠ করবে
যখন কোনো
ফুলদানির ব্রেনটিউমার হয়
যখন
হলুদ রঙের স্ফুটনাঙ্ক শুকিয়ে যায়
তখন
হরিণের ছুটে-চলাটিও দুপাশের বনফুলে
কিছু
ভাগশেষ ফেলতে ফেলতে যায়
নদীর মুখোমুখি দাঁড়ানো তালপাতার বিজ্ঞাপনে
খানিক নিশিডাক জুড়ে দিতেই দেখি
আঁশটে
অন্তর্বাসেরও কত যে গীতিনাট্য
সত্যি
বলছি কাটাপোনার বিনির্মাণে
আমি
কারো নৌকাডুবি হতে চাই না
তার
চেয়ে বরং অবেলার ইনবক্সে ভরে রেখো
একটি
বকুগলগাছের ঝুঁকে থাকা
No comments:
Post a Comment