Total Pageviews

Tuesday, December 13, 2016

নলেজ ব্যাঙ্ক

নলেজ ব্যাঙ্ক 

এতো ফলো-অন
এতো যে কাফসিরাপ 
হাবিলদার কেমন আছো 

গলির মোড়ে 
বিকেল-বিকেল ট্রামলাইন 

বিকেলবেলার গালের টোলে 
সদ্যোজাত ভিটামিন-ডি

আমি কি তবে গণ্ডমূর্খ 
শালুকজ্বরের ইশারাও বুঝি না

কই একবারও তো ভেবে দেখিনি
বীজধানের নলেজব্যাঙ্ক থেকে

জলরঙের উচ্চারণগুলোকে 
এভাবেও ছিঁড়ে আনা যায়⁠⁠⁠⁠

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...