ম্যারিনেটেড
ফিসফিস
রঙের সব অসমুদ্র
তারাও
কি আজ
গন্ধেশ্বরী
হতে চায়
যখন
তখন ছুড়ে মারে
অকপট
ডেটিং
ড্রয়িং-খাতার
শূন্য-চাতালে
তারা
কি বিসুখ হতে চায়
আমিও
তো প্রতিদিন
লেড়ো-বিস্কুটের
লোভ দেখিয়ে
লিবিডোর
ছায়াটিকে
কাছে
ডাকি
তখন কে
জানে কার
ম্যারিনেটেড
হৃদপিণ্ড
রাতের
পেয়ালায়
চুপিসারে
রেখে যায়
তুমুল
লিপস্টিক
তাই দেখে
হে
আমার ক্ষতস্থান
তুমি
কি উল্লাসিত হও
No comments:
Post a Comment