ভূতে-পাওয়া
এলোমেলো হও হে ডাকনামের পাতা
দরজা-জানলা কলিংবেল
তোমরাও এলোমেলো হও
হর্ষ ও বিষাদের স্থাপত্য
পই পই নাড়ীর টান
মহুয়া দিন
এলোমেলো এলোমেলো এলোমেলো
ধোঁয়া-ওঠা আঁশটে প্রচ্ছদে মোড়া
চড়ুইভাতির নাশকতায়
প্রতিদিনের Data-চচ্চড়িগুলো গুছিয়ে রাখতে চাই
মাঝরাতের হ্যানো-ত্যানোয় ককিয়ে ওঠে
নদীর রক্তে ছিবড়ে হয়ে যাওয়া
কার্নিভ্যাল
আলপনার আশ্রয়ে গড়ে ওঠা যত অশরীরী
তাদেরও নথিভুক্ত করি ইতস্তত বাঁশিতে
সঙ্গে সহ-নায়িকাদের স্ট্যাটাস-আপডেট
এখন রক্তপলাশের আলোয় দেখছি
আলতামিরার অন্ধত্বটিও বেশ নিয়মিত হয়েছে
ঝাউবনের কিছু দাঁড়টানা
বৃষ্টিবেলার অযত্ন কিছু
কিছু বা উলটোরথের প্লাটিনাম
এসব কুড়িয়ে নিয়েই ভাবছি
এবার ছাদনাতলার পুনর্জন্মটিকে
একটু ভূতে-পাওয়া করে লিখব
No comments:
Post a Comment