Total Pageviews

Thursday, December 22, 2016

টোল-ফ্রি

টোল-ফ্রি 

কিছু দেখাকে শেকড়-বাকড় সমেত
বেমালুম খেয়ে ফেলি

তাতে অনেক সময় বদহজমও হয় 
কিন্তু কী করব জাঁহাপনা 

খিদে তো আর পেটের ছেলে নয়
যে তাকে দুকথা বুঝিয়ে বলব

প্রবাদে আছে ঘ্রাণে নাকি আধ-খাওয়া হয়
আমি তাই ঘুরে ফিরে বার বার শুঁকতেই থাকি

কই তাহলে ফুল-ভোজনের আনন্দ জোটে কই
বরং বিটকেলে খিদে যে বেড়েই চলে

কে জানে এই বাটি-চচ্চড়ি মার্কা জীবনে
পিছন থেকে কে এত কলকাঠি নাড়ছে 

বরং ও খোদা তোমার হাতমোজার 
টোল-ফ্রি নম্বরটা দাও না বস

একবার তো ফোন মেরে দেখি
যদি কিছু জানা যায়

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...