গেঁটেবাত
এই
পাঁচ ভূতের সংসারে অনবরত
সুখের
কিল খেতে খেতে
বেঁচে
আছি বড়ো কিম্ভূত
আমাকে
দেখিয়ে সবাই বলাবলি করছে
এই
বেঁটে-ব্যাটার জন্যেই বাতুল হৃদয়ে
জন্ম নিল এত গেঁটেবাত
চার
দেয়ালের ডায়লগে দিন দিন্
বুড়ো
হচ্ছে বুনোমহিষের উত্তাল
চিটেগুড়ে
পিঁপড়ে সামলাতে সামলাতে
এবার
আমিও
তবে ভিটেছাড়া হলাম
No comments:
Post a Comment