Total Pageviews

Sunday, December 11, 2016

মজার মানুষ

মজার মানুষ

আমরা আসলে মানুষ হিসেবে খুব মজার
সারস-ওড়া আকাশের নীচে
সাজিয়ে রেখেছি আমাদের অন্ধত্ব

এই দেখো না গাবগাছের কাছ থেকে পাওয়া
        ভালোবাসা কিছুতেই ছিঁড়তে পারি না

আমাদের বিনির্মিত কিৎকিৎ খেলায়
মাথার উপরে কোনো ছাতা নেই

এখন বরং আলোগুলো সব নিভিয়ে দাও
শিরা-বেরোনো হাতের প্রদর্শনী সাজিয়ে
কী হবে বলো
বদরক্ত যে দিকে খুশি বয়ে যাক
আমরা বরং ফুলের বাগানে গিয়ে বসি

নদী-ভ্রমণ অথবা পাহাড়ে-চড়ার গল্প করি
মাঝেমধ্যে কিছু বীজবোনাকে কবজির মোচড়ে

লং-অন বাউন্ডারির মাথার উপর দিয়ে
নীল-বারান্দার বাইরে পাঠাই

আমরা কিন্তু মানুষ হিসেবে খুবই মজার
আমদের ছাত্র-রাজনীতিতে
কিছু কন্ধকাটা-বস্তুবাদ ঢুকে পড়লে পড়ুক

এই তো পিঠে-পরব এসে গেল
এবার আমরা আরো মজা করব


No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...