সজনেফুলের
ঠিকানায়
বৃষ্টির
পায়ে পায়ে অথৈ চুম্বক
এমন
এঁটো-রঙের বিকেল
কোনো ঈর্ষা জানে না
মনে করো
সেই ডাকবাক্সের যুগ
তখন কেমন
আগুন ও আঙুলের সঙ্গে
লুকোচুরি খেলতাম আমরা
কিংবা
লেফট-রাইট করতে করতে
পৌঁছে
যেতাম বিলাতি-আমড়ার গাছে
জনতেও পারিনি
সেইসব খেলা-খেলা দিন
কখন যেন
মোমবাতির আবছায়া কামড়ে
ছাপিয়ে নিয়েছে এক দূরবর্তী
এখনো নীরব
বারান্দার অন্ধকার ধুলে
হয়ত কিছু
চা-চুমুক পাওয়া যায়
বাসি তলোয়ার
থেকে কিছু ঝিঁঝিঁডাক এসে
আয়না-দেখার
আনমনাগুলিকে
ফুঁসলে নিয়ে যেতে চায়
কোন এক বাতাসিয়া
লুপে
আমার মেঘলাদিনের
অর্ধেকটা তো
ফেলে
এসেছি সজনেফুলের ঠিকানায়
No comments:
Post a Comment