সব কশানমানি ফেরত দাও
কখনো ভাবিনি নলখাগড়ার বনে
জয়-মা-কালীর নিত্যসেবা
এত লাজুক হতে পারে
সারাগাছ টুপটাপ নড়ছে
শীতশেষের বিষণ্ণতা
শিউলি-বকুল-চামেলি
কই রে তোরা সব কোথায় গেলি
মনের-পলাশ
তুই-ই বা কোথায়
ভরাডুবির থলেতে
কোনো যুক্তি নেই
কোনো ইতিহাস নেই
গু-মুতের সংসারে
এত সব উপচে পড়া বেঁচে-থাকা
অসংখ্য তরঙ্গ-সাঁতরে
নিজের মলাটে
ফিরে যাচ্ছে আলজিভ
মাঠে মাঠে ধান কাটা শেষ
ম্লান আলোয়
নেশাতুর প্রজন্ম
ধাঁধাঁবিবির আরাধনা ছুঁয়ে
কে জানে
কতকাল এই লেজ-নাড়া
এভারেস্টের চুড়োয় আমি আর
চালকুমড়োর চাষ করব না
মারিয়ানা খাতে জমা রাখা
আমার সব কশানমানি ফেরত দাও
No comments:
Post a Comment