Total Pageviews

Monday, June 15, 2020

গালগল্প


গালগল্প

গালগল্প কাহারে কয় , এই প্রশ্নে ভাবিত হতেই , যে সব ছিঁচ-কাঁদুনে  
পোকা-মাকড় আমার খোপ্রিতে ঠোক্কর মেরে গেল—

গালে হাত দিয়ে গল্প করা
              গাল ফুলিয়ে গল্প করা
              গালে গাল ঠেকিয়ে গল্প করা
গাল দিতে দিতে গল্প করা

পরে পণ্ডিতের মতো অভিধানে ঢুঁ-মারতে গিয়ে দেখলুম
গালগল্প একটি বিশেষ্য পদ, এবং ইহার অর্থ
কল্পিত কাহিনি বর্ণনা করণ, ইহাকে আবার গুজব বা
বাজে-কথা বলেও চিহ্নিত করা হয়েছে

যাচ্চলে, তার মানে আমার কোনো অনুমানটাই ধোপে টিকল না
(বিশেষ করে গালে গাল ঠেকিয়ে গল্প করার মতো রোম্যান্টিক ব্যাপারটা)

সে না টিকুক, আমি এখন গালে হাত দিয়ে খুঁজে চলছি
গালের কোনো জায়গাটাতে কল্পনা সঞ্চিত আছে, আর কোনখানটাতে
                                              গুজব বা বাজে কথার আড়ত

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...