Total Pageviews

Monday, June 11, 2018

প্রি-মনসুন


বেদম গরম 
অফিস থেকে গলদঘর্ম হয়ে বাড়ি ফিরতে ফিরতে 
বিকেল গড়িয়ে সন্ধে


পোশাক-আশাক ছেড়ে সোজা বাথরুমে 
শাওয়ার-স্নান

কিছুটা শান্তি
টেবিলফ্যান চালাতে 
আরো কিছুটা

বাইরে খুব হুড়ুম-গুড়ুম ডাকাডাকি
বললাম মেঘটা ভালোই জমেছে
বউ বলল মেঘ তো সেই দুপুর থেকে সাজছে 
কিন্তু নামছে কই

আমি বললাম মেঘ তাহলে তোমাদের দলেই বলো
ঘোরতর রমণী 
সাজুগুজুতেই এত সময়

বলতে বলতে গরম গরম পাঁপড়ভাজা 
চা

এতক্ষণে বৃষ্টি নেমেছে ঝমঝম সঙ্গে বিজলি-চমক 
                                                          ভিজে হাওয়া 

জিও বরুনদেব মনেই হচ্ছে না 
একটু আগে ভিড় বাসে কত কষ্টে ছিলাম

Saturday, June 2, 2018

এঁদিমেদি কথারা


ভাঙা-দেউল ভাঙা-রাসমঞ্চ
খেয়াতরী আঘাটা গোসাপ
ঢিংকা-কা-চিকা বাজনার সঙ্গে
সে কী উদোম নাচ

এদিকে জমতে থাকা কথা বুকে নিয়ে
আমি তো এক এঁদিমেদি পাবলিক  

ডেমোক্রেসির পিকনিকে কানমলা খেতে খেতে
বেঁচে থাকার নানা মাপের খাঁচা বানিয়ে নিয়েছি

আজ এইটুকুই

এর চেয়ে বেশি কিছু বললে
ভক্তি আর যুক্তির মধ্যে রায়ট লেগে যাবে

Friday, June 1, 2018

বিগড়ে-যাওয়া

গুড-মর্নিংযের রাজ্যপাটে বিকেল নেমে এসেছে
পুকুরের হাঁসগুলি কখন ঘরে ফিরবে
তার জন্যে অপেক্ষা   

করতে করতে
করতে করতে

সুঠাম-বালিকার যে-সময় চলে যায়  
সে কি কোনো নষ্ট-সময়  

গতরজোড়া নুনজল ভেঙে ভেঙে
আমিও তো নষ্ট হয়েছি কবে

অস্ট্রিক-সভ্যতার পাতা ভর্তি করে  
লিখেছি মরণদশা 

দৃশ্যবদলের বারান্দায় এখন দেখছি
হাইকুরা ওড়াউড়ি করে

আর হোমডেলিভারির গাড়ি চেপে
আসে হরিভক্তি  

সিংহাসন জিতে নেওয়ার উৎসবে আজ
আমি একটি বিগড়ে-যাওয়া নিবেদন করি  

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...