গুড-মর্নিংযের
রাজ্যপাটে বিকেল নেমে এসেছে
পুকুরের হাঁসগুলি
কখন ঘরে ফিরবে
তার জন্যে অপেক্ষা
করতে করতে
করতে করতে
সুঠাম-বালিকার যে-সময় চলে যায়
সে কি কোনো নষ্ট-সময়
গতরজোড়া নুনজল ভেঙে
ভেঙে
আমিও তো নষ্ট হয়েছি কবে
অস্ট্রিক-সভ্যতার পাতা ভর্তি করে
লিখেছি মরণদশা
দৃশ্যবদলের বারান্দায় এখন দেখছি
হাইকুরা ওড়াউড়ি করে
আর হোমডেলিভারির
গাড়ি চেপে
আসে হরিভক্তি
সিংহাসন জিতে নেওয়ার
উৎসবে আজ
আমি একটি বিগড়ে-যাওয়া নিবেদন করি
No comments:
Post a Comment