হাসপাতালের লাগোয়া
ফুটপাতে
শ্রীগুরু-ফার্মেসি ভাতের-হোটেল
মড়ার-খাট
ফুল-মালা-অগুরু
লাগলে
বলবেন স্যার
লাগলে বলবেন
যে জলে মরাল চলে
তারও ভুবনে মাগো
নীল-হিপিদের ব্রতকথা
ফাউ-পরবের সাজানো বারান্দায়
ঝাউবন-পালানো জ্যোৎস্না
শ্রীতমা শ্রীতমা
তুমিই
তবে শুদ্ধতমা
আমি নেহাৎই
হাফপ্যান্ট-ফুলপ্যান্ট
ডিজিট্যাল-এঁটোকাঁটা
ও বড়োবাবু ভরা-গাঙ কেউ
ঢিল মেরেছে
তাই গাছে গাছে এত
গুজব ফলে আছে -
তা থাক না
মৃৎশিল্পের গা কতখানি
ঘেমে উঠছে
তাই দেখব বলে
ভুলজ্বরে খুন হয়েও
ফিরে তো এলাম
তুমি শেখাতে চাইছ জড়িয়ে
ধরার বায়োলজি
আমি শিখছি
অরুচি-রঙের ম্যাথামেটিক্স
No comments:
Post a Comment