Total Pageviews

Monday, June 11, 2018

প্রি-মনসুন


বেদম গরম 
অফিস থেকে গলদঘর্ম হয়ে বাড়ি ফিরতে ফিরতে 
বিকেল গড়িয়ে সন্ধে


পোশাক-আশাক ছেড়ে সোজা বাথরুমে 
শাওয়ার-স্নান

কিছুটা শান্তি
টেবিলফ্যান চালাতে 
আরো কিছুটা

বাইরে খুব হুড়ুম-গুড়ুম ডাকাডাকি
বললাম মেঘটা ভালোই জমেছে
বউ বলল মেঘ তো সেই দুপুর থেকে সাজছে 
কিন্তু নামছে কই

আমি বললাম মেঘ তাহলে তোমাদের দলেই বলো
ঘোরতর রমণী 
সাজুগুজুতেই এত সময়

বলতে বলতে গরম গরম পাঁপড়ভাজা 
চা

এতক্ষণে বৃষ্টি নেমেছে ঝমঝম সঙ্গে বিজলি-চমক 
                                                          ভিজে হাওয়া 

জিও বরুনদেব মনেই হচ্ছে না 
একটু আগে ভিড় বাসে কত কষ্টে ছিলাম

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...