ভাঙা-দেউল
ভাঙা-রাসমঞ্চ
খেয়াতরী আঘাটা গোসাপ
ঢিংকা-কা-চিকা বাজনার সঙ্গে
সে কী উদোম নাচ
এদিকে জমতে থাকা কথা
বুকে নিয়ে
আমি তো এক এঁদিমেদি পাবলিক
ডেমোক্রেসির পিকনিকে কানমলা
খেতে খেতে
বেঁচে থাকার নানা মাপের
খাঁচা বানিয়ে নিয়েছি
আজ এইটুকুই
এর চেয়ে বেশি কিছু বললে
ভক্তি আর যুক্তির মধ্যে
রায়ট লেগে যাবে
No comments:
Post a Comment