সাদাপাতা
আলিঙ্গন
ও অনুরাগের বাঁকে বাঁকে
চাঁদ-পাহাড়-হারমোনিয়ামের
ওয়ার্কশপ
ল্যাংড়া-আমের
কাছে যেটুকু খাজনা-বাকি
তার
কিছু ইশারা
কমলালেবুদের
নাচগানে মিশে যেতেই
সুইমিংপুলের
নাভিদেশে
আবার
ট্রাফিক-জ্যাম
পাশবালিশের
বানান ভুল হলে
শুঙ্গ-রাজবংশেরও
পতন ঘটে
কইমাছেরা
ঝাঁক বদল করে
হাজির
হয় হজমোলার কাছে
ঝাপসা
নদীর গুজবগুলি
একটু লেংচে দাঁড়িয়ে বলে
দ্যাখো
আমি বাড়ছি মাম্মি
জোঁক ও
চুনের গল্পে না সেঁদিয়ে
হুররে-জ্বরের
অটোগ্রাফ নিই
প্রজননের
অঙ্ক জানিয়ে দেয়
রেইনফরেস্টের
ত্রিকোণমিতিতে
আরো
কিছু সাদাপাতা আছে
No comments:
Post a Comment