Total Pageviews

Tuesday, December 27, 2016

কুয়াশা-ফুটবল

কুয়াশা-ফুটবল

উন্মাদ-বৃক্ষের ছায়ায় এসে দাঁড়ালে
সব ব্যক্তিগত উড়তে শুরু করে

নির্জনতায়-জারিত দইমাখা ভাতে
ডিগবাজি দেয় কুয়াশা-ফুটবল

জ্যোৎস্না-ভেজা পারাপারও
অক্ষরের আমন্ত্রণ গেঁথে রাখে

কিছু স্নেহ তৈরি হয়
কিছু মদ

অতর্কিত স্তন ও চুমুর ছোঁয়া পেয়ে
বিশুদ্ধ সমুদ্র ভেঙে যায়

সেতারে লুঠ হয় মন

এই রৌদ্রপক্ষে তবে শালবনের কাছেই শিখি 
সব এলোমেলো ঢেউ সেলাই করে কী ভাবে

একাকী-নদীর সঙ্গে পরকীয়া পাতানো যায়  

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...