Total Pageviews

Tuesday, December 6, 2016

রেখাবন্ধনী

রেখাবন্ধনী

কাউকে কখনো বলিনি হে মানবপুত্র
ঢ্যামনা হাসির এত গাঢ় থেকে
                       আমাকে বাঁচাও

লাল-ঘুনসির আদরে যখন বেড়ে উঠেছি
বন-শুয়োরের হাসি-খেলায় বেশি না মেতে
                      তখন আঁশবঁটিকে সাক্ষী রেখে

          একদিন নাহয় তালতাড়ির উচ্চারণও শিখে নেব

কথামৃত পড়ার পর শরীরের ফোসকাগুলো আরো টসটসে হয়েছে

আর কী আশ্চর্য দেখুন গোপন অন্তর্বাসটাকেই
                            জোনাকিরা ভেবে নিয়েছে কিনা
           এক নিরাপদ স্টেডিয়াম

                            যে যাই বলুক ভাই
                প্রতিটা পরাগমিলনের গায়ে
আমি তো আর কলঙ্ক সেঁটে দিতে পারি না

বিশেষ করে সুইমিং পুলের সুন্দরীরা যখন আমার মাথায় মেলে ধরেছে                         এক তীব্র রেখাবন্ধনী

আর সাদা কাগজের কাছে আমি তো শিখেই নিয়েছি
                   নীল কালির আহ্লাদ মেখে কীভাবে


                       দুঃখগুলোকেও প্রেগন্যান্ট করা যায়

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...