একটি ঘোষণা
আজ বিশ্ব এঁচোড়ে-পাকা দিবস। বন্ধুরা যে যতটা পারেন নুন-লঙ্কা পাতিলেবু আর ছাঁচিতেল নিয়ে চলে আসুন ডঙ্কা-দিঘির পাড়ে। আজ আমরা মিলিত হয়ে ল্যাটামাছ পুড়িয়ে স্যাটা-বোসের নামে নিজের নিজের শ্যামাচাঁদ বাউলের ভাবের খিদেকে ডাং-পেটা করব। কাঁটাঝোপের বাবুয়ানিতে সেটাই হবে আমাদের আজকের সেলিব্রেশন।আর হ্যাঁ যদি ফুল-বিবি বা হাফ-বিবিরাও আসতে চান, তাহলে আসার আগে অবশ্কাযই জেলিফিসেদের কাছে জলকেলির উপযোগিতা বিষয়ক পনেরো সেকেন্ডের একটা ক্র্যাস-কোর্স করে নেবেন। আমরা চাই এই শীতে খেজুরগাছের টং থেকে টুপটাপ ঝরে পড়া কোনো কিসই যেন নিরামিষ না থাকে। মধ্যাহ্নভোজনের মেনুতে ফাউলকারি অবশ্যই থাকবে তবে ফাউলের বাঁশির প্রবেশ নিষেধ। কারণ আজকের খেলায় লেগ-আম্পায়ারের দায়িত্ব সামলাবেন স্বয়ং কেষ্ট-ঠাকুর।
No comments:
Post a Comment