Total Pageviews

Tuesday, December 27, 2016

মিথ্যে-বানান


মিথ্যে-বানান  

মায়াটেবিলের কাছে গেলেই
আমি আমার ছায়ার সঙ্গে মিশে যাই্

চন্দ্রস্নানের গন্ধে নেচে ওঠে সমস্ত ভূগোল

বনফুলের জলপিপাসা দিয়ে গড়া এই হৃদপিণ্ড
আহা কী মজাদার তার লীলাশক্তি

যদিও সে জানে না শীতের ফুলকপিতে
কোনো ত্রিকোণ-প্রেমের সমস্যা আছে কিনা

তবে বিশ্বসুন্দরীদের ক্যাটওয়াক থেকে
নিম্নচাপবাবাজীবনের বডিল্যাংগুয়েজে

সে নিয়মিত গোরুপাচারের কাজটা করে থাকে

অথচ সে কখনোই গ্রিনপিস মুভমেন্টের
পথ আটকে দাঁড়ায় না

তাহলে এখন চিৎসাঁতারের ফাইভ-পারসেন্ট
রেখে দাও কাঠুরিয়াদের জন্যে

আর সাপলুডোটির অবস্থান যখন বলছ নাভিকুণ্ডে
তখন ভিখারিলোকেও নাহয় জমা হোক
নেলপালিশের আগুন

আমি তো বহুকাল আগেই
মিথ্যে বানানের উষ্ণতা ভুলে গেছি

তাই তোমাদের পাতকুয়ো-সমাচারে
 আপাতত কিছুটা ধ্যাত্তেরি মিশোলাম

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...