হিউম্যান
এরর
দিব্যিকাটার
গোয়ালে হুবহু আমারি মতো কেউ কেউ
অথবা
হয়তবা আমিই তাদের নাবি-ধান
ধান
বললে ধান আবার গান বললে অন্ধ ভিখারি
হারমোনিয়ামের
প্যাঁ-পুঁ বিরহ আমি আর কত পারব
সুপারিগাছের
মার্জিনে লেখা এই যে অবতার জন্ম
সেখানে
কিছু হিউম্যান এরর রয়েই গেছে
তবে
বৃষ্টিকে আদর করে কাছে ডেকে তার ট্রেনভ্রমণ
নকল
করতে গিয়ে আবার এই যে জঙ্গল-সাফারি
গোলগল্পের
গোলমালে নেমে আবার রাজমিস্ত্রির জোগাড়ে হই
হিংচে-শাক
বললে এগিয়ে আসে শাঁখ ও উলুধ্বনির মোহজাল
সুতরাং আদর
যদি করতেই হয় তাহলে আমাকে নয়
বদ-আগুনে
প্রজ্জ্বলিত আমার ছায়াটিকে আদর করো
No comments:
Post a Comment