ডোপটেস্ট
রাধা-কেষ্টর
ছ্যাবলামি জুড়ে
শুধুই
আমি আমি আর আমি
আমার
সঙ্গে সঙ্গে অবশ্য
তুমিও
এসে জুটে যাও
নাহলে
প্রেমলীলে জমবে কী করে
আসলে
রাধা-কেষ্ট উপলক্ষ মাত্র
রক্তগোলাপের
টিপছাপে সিঁধ কেটে দেখো
কদমফুলের
ওয়ে্ভলেংথে যে বৃষ্টিপাত
তার
সঙ্গে মিশে গেছে
আদিম
আহ্বান মেশানো কিছু অপ্রকাশ
সেই
উৎফুল্ল যেমন খেলা করে
তোমার
আনন্দে
তেমনি
সেই ফুল্ল-কুসুমিত
কণ্ঠ
মেলায় আমার বর্বরতায়
শ্রীশ্রী
শ্রীল শ্রীযুক্ত মাননীয় সুধিগণ
শ্রীমতির
চুলোর আঁচ
যখন
খুব গনগন করে
তখনি
আমার আবার খুব হাগা পায়
এভাবেই
কেন জানি না
ভালোবাসার
দিকে আমার দৌড়টি
বার
বার ডোপটেস্টে ফেল করে বসে
No comments:
Post a Comment