একটি পেস্টমডার্ন কবিতা
কৃষ্ণচূড়ার
আলিঙ্গন থেকে কাট করে
ঝিঙেফুলের
হৃদ-মাঝারে
যখন
নিজেকে পেস্ট করতে যাই
দেখি
রাজসভায় ভাঁড়েদের মহোৎসবে
ব্যাপক
বোমাবাজি শুরু হয়ে গেছে
রামো
রামো রামো
একী
বাতকম্মো
অথচ
আমার জং-ধরা ভাগ্যরেখা
নিশিডাকে
সাজানো রাজপথের
যানজটে
দিব্যি লাফদড়ি খেলে বেড়াচ্ছে
সুতরাং
রামধনুর ভাষা থেকে
আমার
গোঙানিগুলোকে এখন আর
কিছুতেই
আলাদা করা যায় না
অতঃপর
সিগারেটের দেহতত্ত্বের সঙ্গে
যতই
হাসিঠাট্টা করুক আমার কলমও
একটি
পেস্টমডার্ন কবিতার জন্ম দিতে
ব্যর্থ হয়
No comments:
Post a Comment