স্লাইড-শো
বাদাবনবিহারিণী
হরিণী
একবার সামনে
আয় দেখা দে
তোর
রূপে আজ আমি
মুগ্ধ
হতে চাই
একটি
নিভৃত স্নানের দোরগোড়ায় দাঁড়িয়ে
অন্যজন্মের
খুব কাছাকাছি পৌঁছে গেছি
আমি ও আমার
লোটাকম্বল
আয়
বিহুনাচ আয়
প্রহরে
প্রহরে বিদ্ধ হই
তোর
ক্ষুদ্র-সেচ প্রকল্পে
ঘানিতন্ত্র
মন সঁপেছে মানিপ্ল্যান্টে
একটি
কুমড়োফুল-মাখা ভোরবেলায়
আমি কি
কেটে কেটে বসে যাচ্ছি না
রজনীগন্ধার
শীর্ষাসনে
নৌকাবিহারের
জমিজমায় ওই যে
যত
ডাগোর-ডোগর ঢ্যাঁড়স ফলেছে
তাদের
শরীর বেয়েও কি নেমে আসছে না
কত
টইটম্বুর
ক্রিজ
থেকে স্টেপ-আউট করে
ওভার-বাউন্ডারি
হাঁকানোর আগেই
প্রিয়
ওড়নার বুক লক্ষ্য করে
ছুড়ে
দিয়েছি আমার বদরক্ত
নুন
মেখে বসে থাকা
এই
এক-নহবত অন্যমনস্কতায়
আয়
বৃষ্টি আয়
আয় তোরা
ঝাঁক ঝাঁক আলোছায়া
নদীর
অন্ধত্বে রিমঝিম
উড়োমেঘ
ঝুরোমেঘ
আয় আয়
গ্যাসের
ভর্তুকি পাই বা না-পাই জীর্ণ
পলেস্তাররার
পেটব্যথাকে হেসে উড়িয়ে দিয়ে
এলইডি-মালা
থেকে ছড়িয়ে পরা জ্যোৎস্নায়
আমাকে
যে আজ মুগ্ধ হতেই হবে
No comments:
Post a Comment